

সজীব খান।
চাঁদপুর সদর উপজেলা নবাগত ইউএনও এস এম এন জামিউল হিকমাকে সদর উপজেলা বিএনপি ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় চাঁদপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র সহ সভাপতি এডভোকেট জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী, জেলা বিএনপির দপ্তর সম্পদক শরীফ হোসেন খান উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও বলেন, “উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন, সরকারি সেবায় স্বচ্ছতা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সমস্যা সমাধানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।” এজন্য সকলকেই সার্বিক ভাবে সহযোগীতা ও পরামর্শ দেওয়ার জন্য সদর উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেছি।













