বাবুরহাটে দাওয়াতি পক্ষ উপলক্ষে জামায়াতের গণসংযোগ

চাঁদপুর প্রতিনিধি
অদ্য ২১ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৩টা থেকে পরিচালিত গণসংযোগ ও দাওয়াতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড চাঁদপুর , শহর জামায়াতে ইসলামী সভাপতি ও তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আরমগীর বন্দুকশী সারা দেশ ব্যপি গত ১৩ থেকে ২৭ সেপ্টেম্বর ২৫ পর্যন্ত দাওয়াতী গণসংযোগ পক্ষের অংশ হিসেবে এ সহযোগী সদস্য ফরম পূরন গণসংযোগ।

এই কর্মসূচি উপলক্ষে উন্মুক্ত সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে। চাঁদপুরের ১৪ নং ওয়াডর্ প্রাণকেন্দ্রে বাবুরহাটে অবস্থিত একটি প্রসিদ্ধ ব্যবসায়িক ও আবাসিক এলাকা। প্রতিদিন প্রায় হাজারের অধিক পথচারী ও ব্যবসায়ীর পদচারণায় মুখরিত থাকে এই বাবুরহাট অঞ্চল।

নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তাদেরকে আশ্বস্ত করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে। একই সঙ্গে এলাকার সকল ধরণের চাঁদাবাজকে দূর করতে বলিষ্ঠ পদক্ষে গ্রহণ করবে। এবং আগামী দিনে একটি বৈষম্যমুক্ত দেশ পরিচালনা করতে ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ বিভিন্ন মার্কেটে জামায়াতের প্রচারপত্র বিলি, ইসলামী সাহিত্য এবং সহযোগী ফরম বিতরণ করেন। এ সময় শতাধিক ব্যাবসায়ী ফরম ফিলাপ করেন ।

উক্ত সভায় নেতৃবৃন্দ বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। ৫ই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হলো সেখানে ছাত্রদের তিনটি স্লোগান ছিল, “উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবির, আল্লাহু আকবার এবং দিল্লি নয়, ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।”

আলমগীর বন্দুকশী বলেন, ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা হাসান মাল, ১৪ নং ওয়ার্ডের সেক্রেটারী হাফেজ আব্দুল মাজেদ, ডাঃ সিদ্দিকুর রহমান প্রামানিক, হাফেজ মাওলানা শেখ ফরিদ উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল আউয়াল সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy