

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মনোহরদী উপজেলা দক্ষিণ যুব বিভাগের সদস্যদের নিয়ে হাতিরদিয়া বাজারে এক প্রাণবন্ত গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, তরুণ-যুবক ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন তিনি। গণসংযোগে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ, সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম শাহিন, উপজেলা দক্ষিণ যুব বিভাগের সভাপতি মো. বোরহান উদ্দিনসহ এলাকার নেতৃবৃন্দ ও কর্মীরা।
মাওলানা জাহাঙ্গীর আলম এ সময় বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমি সবসময় জনগণের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।













