চাঁদপুর শাহমাহমুদপুরে অসহায়দের মাঝে ন্যায্য মূল্যের চাল বিক্রি

সজীব খান, চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে অসহায়দের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ন্যায্যমূল্যের চাল বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগীতে অসহায় মানুষের মাঝে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়। প্রতি কেজি ১৫ টাকা দরে একজনকে ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়। সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ হওয়ায় হতদরিদ্র মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

খাদ্য অধিদপ্তর পরিচালিত ও খাদ্য বিভাগ চাঁদপুর সদর আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের এসব মানুষের মাঝে চাল বিতরণ করেন ডিলার মোঃ মাহবুব গাজী। ওই সময় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদ সরেজমিনে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি হতদরিদ্রদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কিনা এবং ওজনে কম দেওয়া হচ্ছে কিনা তা যাচাই করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, বিএনপি নেতা কাদির কাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জমান পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক শোহরাব হোসেন কুসুম, মৎস্যজীবি দল নেতা আলমগীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy