ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে সাব রেজিস্টার অফিসে দুদকের অভিযান

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সাব-রেজিস্টার অফিসে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিভিন্ন অনিয়ম দূনীতির অভিযোগে দুনীতি দমন কমিশন ঠাকুরগাঁও জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম অভিযান পরিচালনা করেন।

ঠাকুরগাঁও জেলা সমন্বিত কার্যালয় সূত্রে জানাযায়, সাব-রেজিষ্ঠার অফিসে বায়নামা দলিলে তারিখ না দেওয়া, বায়নামা দলিলে দাতা ও গ্রহীতার পরবর্তীতে দলিল সম্পাদন না করা। বাজার মূল্যে দলিল সম্পাদন না করা। অতিরিক্ত টাকা নেওয়ার সহ কয়েকটি অনিয়মের ভিক্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আজমির শরিফ মারাজী বলেন, জনগন যেন ভোগান্তিতে না পরে সরকার যেন রাজস্ব থেকে বঞ্চিত না হয় এজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় ছিলেন সাব-রেস্টিার নাহিদুল ইসলাম,অফিস সহকারি রবিউল ইসলাম, আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, করতোয়া প্রতিনিধি বিপ্লব, প্রতিদিনের সংবাদ মাহাবুব আলম, মেহেদি হাসানসহ দলিল লেখকরা।

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy