হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

সজীব খান, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজের গুণগতমান ও বাহ্যিক সৌন্দর্য ব্যহত করেছেন। ফলে ভবনের সৌন্দর্য স্থায়িত্ব নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে সরেজমিনে নতুন ভবনের নির্মাণ কাজ দেখতে গেলে স্থানীয়রা বিভিন্ন সমস্যা গুলো ঘুরে দেখান, অভিযোগ রয়েছে হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের কাজটি ঠিকাদার বিদ্যালয়ের কর্তৃপক্ষের বারবার বাঁধার পরও জোরপূর্বক তারা কাজ চালিয়ে যাচ্ছে।

অভিযুক্ত ঠিকাদার তুহিন জানান, ভবনের কাজটি যথা নিয়মে করা হচ্ছে, বালৃ ও ইট নিম্নমানের কিনা জানতে চাইলে তিনি বালুগুলো নিম্নামনের স্বীকার করে বালুর ব্যবসায়ীকে দোষী করেন।

নির্মান কাজে নিম্মমানের সমাগ্রী ব্যবহার করছেন ঠিকাদের রাজমেস্ত্রূরী ও স্বীকার করেন।

হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বিএসসি বলেন, বালু ইটগুলো নিন্মমানের, বার বার তাদেরকে বলে ও কোন লাভ হয়নি, ঠিকমত নির্মান কাজে পানি পর্যন্ত ব্যবহার করেনি, তারা তাদের ইচ্ছামত কাজ করছেন, এলাকাবাসী ও কাজ নিয়ে ক্ষুব্ধ রয়েছে।

এ বিষয়ে প্রকৌশলী মোঃ মেহেদী হোসেন বলেন, কাজে কোন প্রকার অনিয়ম করার সৃযোগ নেই, অনিয়ম হলে ঠিকাদার এর দায়ভার নিবেন, আমরা সরকারি নিয়মে শতভাগ কাজ করার জন্য নিয়মিত মনিটরিং করছি।

শেয়ার করুন
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy