জন্ম ও মৃত্যু নিবন্ধন হচ্ছে মানুষের নাগরিকত্বের পরিচয় : এসএমএন জামিউল হিকমা

সজীব খান, চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। ২৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় পরিদর্শনকালে তিনি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ও নাগরিক সেবা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সেবাগ্রহীতা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শ শোনেন।

এ সময় তিনি বলেন, ইউনিয়নের শিশুদের টাইফয়েড টিকা প্রদানের ক্ষেত্রে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। জন্ম নিবন্ধন সরকারি নীতিমালা অনুযায়ী করতে হব, জন্ম ও মৃত্যু নিবন্ধন দুইটিই গুরুত্ব পূর্ণ, তা জমি জমা সংক্রান্তসহ সকল বিষয়ে কাজে আসে,জন্ম নিবন্ধন হচ্ছে বাচ্চাসহ মানুষের নাগরিকত্ব পরিচয়।

তিনি বলেন,মাদক নিমূলে সবাইকে সচেতন হতে হবে, প্রযুক্তি মানুষের উপকার যেমন রয়েছে, ক্ষতি ও তেমনি রয়েছে, যুগের পরির্তে নতুন জেনারেশনকে সঠিক ভাবে গড়ে তুলার জন্য কাজ যথা নিয়মে করতে হবে।

ক্রাইম অপরাধ থেকে যুব সমাজকে সকলে মিলে দূরে রাখতে হবে, সামাজিক ভাবে মানুষকে নিয়ে কাজ করতে পারবে, সরকারে নিযম নীতি মেনে কাজ করলে সমাজ থেকে অপরাধ বন্ধ হবে, মসজিদে ইমামকে দিয়ে খোববার পূর্বে বয়ানে সমাজের কুপুল গুলো তুলে ধরে জনসচেতনতা করতে হবে, সরকারের সকল বরাদ্ধগুলো সুসম বন্ট করতে হবে। যথা নিয়মে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিযন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু, সাধারন সম্পাদক কাজী আশরাফ রিপন, আশিকাটি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার রোবেনা আক্তার, ওযার্ড মেম্বার বিল্লাল মাল, মহসিন মৃধা, কাজী তাফাজ্জল হোসেন তাফু, মোস্তফা গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান, সাধারন সম্পাদক মমিন খান, জামায়েতের সভাপতি নাছির আহম্মদ খান, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শাহজান, ইসলামী আন্দলোনের সভাপতি মাসুদ হোসেন গাজী, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় মাল প্রমুখ।

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy