গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে দোহারে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপির উদৌগে একটি বিশেষ স্বাস্থ্য ক্যাম্পইন এর আয়োজন করা হয়।

২৪ সেপ্টেম্বর ( বুধবার) গুড নেইবার দোহার সিডিপি অফিসে এ ক্যাম্পেইন সম্পন্ন করা হয়। উক্ত ক্যাম্পইনে উপস্থিত ছিলেন মেডিসিন ও চর্ম বিশেষজ্ঞ ডাক্তার ডা: ফারহানা হক, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ডা: নাহিদ ফয়সাল। আলোচনা সভার মাধ্যমে সুবিধাভোগী ও এলাকার জনসাধারণের মাঝে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়েও সচেতনতা তৈরি করা হয়।দোহার সিডিপির প্রজেক্ট ম্যানেজার শাহরিয়ার হোসেন অনুষ্ঠানটির শুভ সূচনা করেন।

তিনি বলেন, গুড নেইবারস বাংলাদেশ সব সময় দোহার এলাকার স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকে এই ক্যাম্পইনের আয়োজন করেছে,তিনি আরো বলেন দোহারের প্রেক্ষাপটে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো ব্যায়বহুল। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ, দেশের বিভিন্ন স্থানে শিক্ষা, স্বাস্থ্য, আয়বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সকল শ্রেণি ও পেশার মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই গুড নেইবারসের স্বাস্থ্য কার্যক্রমের উদ্দেশ্য।

ক্যাম্পইনে, মেডিসিন চর্ম ও যৌনরোগ এবং চক্ষু সমস্যা বিষয়ে ২ জন বিশেষজ্ঞ ডাক্তার মোট ১৫১ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এছাড়া ও ১৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পুষ্টিকর খাবার এবং হাইজিন ম্যাটেরিয়ালস বিতরন করা হয়।দোহারে এ ধরনের আয়োজনে নিম্ন আয়ের পরিবারগুলি বিশেষভাবে উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন উপস্থিত সেবাপ্রার্থীরা।

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy