

মো. আলামিন হোসেন, তাড়াশ উপজেলা, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল অঞ্চলে বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে অবৈধ চায়না দুয়ারি জালের মাধ্যমে মাছ শিকার বৃদ্ধি পাওয়ায় প্রশাসন নড়েচড়ে বসেছে। চলনবিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার এবং এর ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি ভাসমান আদালত পরিচালনা করা হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো: মোকাররম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৩৫টি চায়না দুয়ারি জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। এই অভিযানে মৎস্য বিভাগ এবং থানা পুলিশ উপস্থিত ছিল।
জানা গেছে, চায়না দুয়ারি জাল চলনবিলে সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের জাল ব্যবহার করে মাছ ধরলে দেশীয় প্রজাতির মাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মৎস্য সম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। মৎস্য কর্মকর্তা মো: মোকাররম হোসেন জানিয়েছেন, অবৈধ জাল উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরো বলেন চলন বিলের জলজও প্রাণী যেমন সাপ, কুচে, ব্যাঙ,শামুক ইত্যাদি জলজও প্রাণী ধ্বংস হচ্ছে। চলনবিলের মাছওজলজও প্রাণীর বংশবিস্তার করার লক্ষ্যে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তা সম্পূর্ণ গ্রহণ করা হবে।এবং চলন বিলের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হবে।
চলনবিলের মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এই ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫











