গাইবান্ধায় রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের উদ্যোগে শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ৮০০টি কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলার সাদুল্লাপুর উপজেলার টুনিরচর এলাকা, ফুলছড়ি উপজেলার উড়িয়া গ্রাম এবং গাইবান্ধা পৌর ও সদর
এলাকার বিভিন্ন স্থানের মানুষের মাঝে গাইবান্ধা রেড ক্রিসেন্ট কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মো. সাহেদ হোসেন, কার্যকরী কমিটির সদস্য মো. শহীদুজ্জামান শহীদ, রেবেকা সুলতানা লাবনী, ইউনিট কর্মকর্তা সাইদুর হাসান শাওনসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র শীতের কারণে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়েছে। রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানায়, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like