বাংলারচিঠির জন্মদিন, এক দশকপূর্তি : সবাইকে আন্তরিক শুভেচ্ছা

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

২ ফেব্রুয়ারি জামালপুর জেলা থেকে প্রকাশিত একমাত্র সরকারি নিবন্ধিত পাঠক-দশৃকপ্রিয় অনলাইন সংবাদপত্র বাংলারচিঠি ডটকমের দশম বর্ষপূর্তি। ২০১৬ সালের এই দিনে পত্রিকাটির প্রকাশক যুক্তরাষ্ট্র প্রবাসী ছোট ভাই মোহাম্মদ মাইনুল ইসলাম মুনুর ঐকান্তিক ইচ্ছায় বাংলারচিঠি নিয়ে আমরা আশাভরা যাত্রা শুরু করি। হাটিহাটি পা পা করে এক দশক অতিক্রান্ত হল ছোট্ট টিম ওয়ার্কের নিরন্তর প্রচেষ্টায়।

বিশেষ করে নির্বাহী সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা মনজুর নিরলস পরিশ্রম, বার্তা সম্পাদক মনন মাহাদির আন্তরিকতা, পত্রিকার কারিগরি ব্যক্তি সম্রাটের উদ্ভাবনী, আমাদের নিজস্ব প্রতিবেদকদের বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও পরিবেশন, শুভানুধ্যায়ীদের ভালোবাসা বাংলারচঠির প্রকাশনার ক্ষেত্র অনন্য সাধারণ ভূমিকা রেখেছে।

আজ এক দশকপূর্তিতে ইউরোপ প্রবাসী সাবেক যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি স্নেহধন্য সোয়েবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পত্রিকাটির পথচলার শুরুতে শোয়েবের কারিগরি সহযোগিতা, নিউজ এডিটিং এ আমাকে সহযোগিতা না করলে আমার পক্ষে নিয়মিত প্রকাশ করা কঠিন হয়ে যেত।

ধন্যবাদ জানাই তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সবাইকে। পুনঃপৌনিকভাবে তদন্ত করে অনাকাঙ্খিত বিলম্ব হলেও বাংলারচিঠির নিবন্ধন পেয়েছি। আমাদের নিউজ পোর্টাল কারিগরি ত্রুটি ব্যতীত একদিনের জন্যও বন্ধ হয়নি। আমরা সত্য, সুন্দর, দলনিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠতা এবং সততার সাথে সংবাদ প্রকাশ করে আসছি।

আমরা দেশী, বিদেশী অগণিত পাঠকের ভালবাসা, অনুপ্রেরণা এবং নানা পরামর্শে সমৃদ্ধ হয়েছি। ইতিবাচক সমালোচনায় আমাদের ছোটখাটো ভুলগুলো সংশোধন করতে কার্পণ্য করি নাই।

‘মানুষের কল্যাণ সাধনায় বস্তুনিষ্ঠতার প্রতীক’ এ স্লোগান নিয়ে বাংলারচিঠিকে সকলের কাছে গ্রহণযোগ্য নিউজ পোর্টাল হিসাবে সমাদৃত হয়েছি।প্রকাশক মহোদয়ের একান্ত পৃষ্টপোষকতা না থাকলে বাংলারচিঠিকে এতদূর নিয়ে আসা কোনভাবেই সম্ভব হত না।

আমরা নিজেদের সাদাসিদে এবং অতিআড়ম্বতামুক্ত রেখে পরিশুদ্ধতার প্রতি গুরুত্ব দিয়েছি। সাময়িক চমক, অনাকাঙ্খিত নিউজ প্রকাশ করে ভাইরাল হবার সংস্কৃতি আমরা শুরু থেকেই পরিহার করে এসেছি। আমাদের বানান রীতি, বাক্য গঠনসহ নিউজ ও সাংবাদিকতার ইথিকসকে অন্তর থেকে বিশ্বাস করে নিয়মিত প্রকাশনার প্রতি আন্তরিক থাকার চেষ্টা করেছি।

এক দশকের এ সুবর্ণ সময়ে এসে সকল পর্যায়ের পাঠক, শুভানুধ্যায়ী এবং বাংলারচিঠি পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

প্রকাশিত : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy