পুলিশ সদস্যদের নিষ্ঠা পেশাদারিত্ব সততার সাথে দায়িত্ব পালনের আহবান পুলিশ সুপারের

জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।

অনুষ্ঠানে পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সকল পুলিশ সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান। তিনি জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় প্রত্যেককে দায়িত্বশীলতার সাথে কাজ করার ওপর বিশেষভাবে গুরত্বআরোপ করেন।

এছাড়াও জেলার খাতভিত্তিক মামলা, থানা ভিত্তিক মামলা, বিভিন্ন সংস্থা ভিত্তিক মামলা, রুজুকৃত মামলা, অপরাধ পরিসংখ্যান, মামলা নিস্পত্তি, মুলতবী মামলা, অপমৃত্যু মামালা, মুলতবী গ্রেফতারী পরোয়ানা, বিট পুলিশিং সংক্রান্ত, বর্তমান সময়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি-২, ডিআইও-১, ডিআইও-২, ইন্সপেক্টর (তদন্ত), সকল ফাঁড়ি তদন্তকেন্দ্রের ইনচার্জ, ট্রাফিক এবং কোর্ট ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন।

প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 5

You might like

About the Author: priyoshomoy