

মোঃএনামুল হক পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক পোলের তারে জড়িয়ে শাহিন আলম ((৩০) নামে বিদ্যুৎ মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহীন আলম তেতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রবিবার (৫ এপ্রিল) বিকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন আলম তেতুলিয়া বুড়াবুড়ি ইউপির নারায়ণগঞ্জ গ্রামের জয়নুল হকের ছেলে।
পঞ্চগড় থানার পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, বিকেল ৫ টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনাটি ঘটে। সে সময় শাহিন পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় মেইন সড়কের সংগে বৈদ্যুতিক পোলে সংযোগ দেওয়ার কাজ করছিলেন। একপর্যায়ে খুটির উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রকাশিত : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ খ্রি.















