আমরা যুবক : আব্দুস সাত্তার সুমন

আমরা যুবক আমরা তরুণ
আমরা নবীর শান,
খালিদ ওয়ালিদ ওমরের মতন
রাখবো ধরে মান।

হাসান হোসাইন মোদের নেতা
যুব সমাজের তরী,
জামায়াতের আমরা সৈনিক
আদর্শ জীবন গড়ি।

যুব বিভাগের আমরা হলাম
মানব ধরার প্রাণ,
নবীর সুন্নাহ, আল-কুরআনের
ছড়িয়ে দিব ঘ্রাণ।

সত্যের পথে ঐক্যবদ্ধ
ধর্মের পথে চলি,
মিথ্যাটুকু ছুড়ে ফেলে
সত্যর কথা বলি।

অপশক্তির আমরা দেয়াল
যুব বিভাগ দল,
ইকামতের দ্বীনের পথে
আমার ঐক্য বল।

শপথ নিলাম জীবন দিব
জান-মাল সবই,
উদিত হবে কালেমার পতাকা
নতুন ভোরের রবি।

 

প্রকাশিত : মঙ্গলবার, ০৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy