গাঁয়ের ছবি : রাকিবুল ইসলাম রাহান

জাঙ্গালিয়ার পুকুর পাড়ে
ময়না পাখি ডাকে,
সকাল বেলা রঙের খেলা
মেঘের কোলে আঁকে।

পুকুর জলে রোদের ঝিলিক
নাচছে খুকি একা,
ঘাটের পাশে সবুজ ঘাসে
ফড়িং দিল দেখা।

শাপলা ফোটে দিঘির কোণে
দুলছে হাওয়ায় গাছ,
পুকুর তলে গভীর জলে
খেলছে পুঁটি মাছ।

ঠিকানা: চর জাঙ্গালিয়া,কমলনগর, লক্ষ্মীপুর

 

প্রকাশ: ৬ মে ২০২৬, মঙ্গলবার 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy