

জাহাঙ্গীর আলম, গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার পুর্ব বাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত সময়ের আগেই ছুটি দেওয়া অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গত বৃহস্পতিবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার সময় বিদ্যালয়টিতে ছুটি ঘোষণা করা হয়। তিন টা পাঁচ মিনিটে বিদ্যালেয়ে কোন শিক্ষক কে খুজে পাওয়া যায় নি।
এলাকাবাসীর অভিযোগ,শিক্ষক গন প্রায় তারা সময়ের আগে ছুটি দেন। এতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা। তাদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে ক্লাস নিতে হবে

এ বিষয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এটিইও) ফিরোজ কবির কাছে সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যবস্থা নিচ্ছি। আপনারা যা দেখছেন তাই লিখেন।” এ বিষয়ে তিনি বিস্তারিত বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন।
পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি যাচাই করে দেখা হবে। যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
প্রকাশ: রোববার, ১৭ মে ২০২৬ খ্রি.
















