

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ ঢাকা প্রতিনিধি
ঢাকার দোহারে গুড নেইবার্স দোহার সিডিপি এর আয়োজনে এক দিনের টিটার্স ট্রেনিং সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণ ১৮ মে (রবিবার) বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন দোহার কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সভাপতি একেএম করম আলী। এ সময় গুড নেইবারস বাংলাদেশ এর দোহার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মি: বিমল গোলদার এবং সহকারী প্রকল্প ব্যবস্থাপক (প্রোগ্রাম) মি: উৎসব বৈরাগী উপস্থিত ছিলেন।
ট্রেনিংয়ে অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আক্তার।
এ সময় ট্রেনিং নিতে আসা বাঁশতলা আইডিয়াল হাই স্কুলে প্রধান শিক্ষক সোহান তালুকদার বলেন, গুড নেইবাস দোহার সিডিপি কে ধন্যবাদ জানাই কেননা তারা এত সুন্দর একটা আয়োজন করেছে। এ ট্রেনিং এর মাধ্যমে আমরা শিক্ষকগণ অনেক কিছু শিখতে পারতেছি।
এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষকদের পেশাদারিত্ব বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি গুণগত শিক্ষা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করা হবে।
এ ধরনের উদ্যোগ শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬ খ্রি.
















