কুড়িগ্রামের চিলমারী-হরিপুর সড়ক ট্রাক কেড়ে নিল মাছ ব্যবসায়ীর প্রাণ

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় নিরাশা (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ রোববার (১৮ অক্টোবর) সকালে চিলমারী উপজেলার তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী থানার ওসি নয়ন কুমার।

নিহত নিরাশা উলিপুর উপজেলার মাঝিপাড়া, উত্তর আঠারো পাইকা, মন্ডলের হাট এলাকার বাসিন্দা পেমান্দ দাশ পরবার ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে মাছ কেনার উদ্দেশ্যে তিনি মোটরসাইকেল যোগে সুন্দরগঞ্জ হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চিলমারী-হরিপুর সড়কের ৮১ মিটার সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন কুমার বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত: রোববার, ১৮ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like