হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপি আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যায় উপজেলার আশুতিয়া বাজার ঈদগাহ মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ নং শাহেদল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বকর সিদ্দিক বাক্কারের এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে মবিন সাহেবের অবদান অনস্বীকার্য।

নিজের অর্থ ব্যয় করে উপজেলা ও জেলার রাজনৈতিক প্রোগ্রাম সমূহ সফল করার নায়ক হচ্ছে দানবীয় মবিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হাশিম সবুজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু নাঈম, শাহেদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ সরকার, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান জুয়েলসহ ওয়ার্ড বিএনপি ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মী বৃন্দ।

উল্লেখ্য জহিরুল ইসলাম মবিন শারীরিক নানা জটিলতায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। তার রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy