

ফরিদগঞ্জ সংবাদদাতা:
ফরিদগঞ্জে ৪ হাজার ৫শত টাকার সমপরিমাণ নকল নোটসহ চারজন নারীকে গ্রেফতার করেছে। উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে রবিবার (১৮ অক্টোবর) রাতে নকল টাকা ব্যবহার করে পণ্য কিনতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও চেয়ারম্যানের সহযোগীতায় তাদের আটক করে থানা পুলিশ।

আটক ওই নারীরা চাঁদপুর জেলা শহর এলাকায় একসাথে বসবাস করলেও ফরিদগঞ্জধদ৷ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আটককৃতরা হলেন, উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে আমেনা বেগম (২৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে শিল্পী বেগম (৪৫), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোয়া গ্রামের আবদুল মালেক মানিকের মেয়ে পাখি বেগম (৩৮), হাসিনামসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৫শত টাকা মূল্যের নকল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী বলেন, নকল টাকাসহ নারীরা বাজারে ব্যবসায়ীদের হাতে আটকের খবর পেয়ে আমি এসে যাচাই করে দেখি সব গুলো নকল টাকা। তাদেরকে আমার পরিষদে আটক রেখে বিষয়টি আমি থানা পুলিশকে জানাই। পুলিশ এসে তাদের নিয়ে যায়।
ইউনিয়ন পরিষদে ৫ নারী আটক করলেও থানায় আসে ৪ নারি।১জন কোন সিস্টেমে ছাড় পেলোসত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, আটককৃতরা চাঁদপুর জেলা শহরে এক সাথে থাকেন। মামলা দায়ের করে সোমবার (১৯ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ খ্রি.














