জীবন ও জীবনের কষ্ট

কথিকা 

ক্ষুদীরাম দাস :
এই তো আমাদের জীবন। আমরা সুন্দর জীবন চাই। আমরা নিরাপদ জীবন চাই। জীবনে চাই সুখে, শান্তিতে ও আনন্দের মাঝে বেঁচে থাকতে। চাই আত্মীয়স্বজনসহ বন্ধুবান্ধব, প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকতে, একটি পরিবার হয়ে থাকতে।

কিন্তু তবুও কখনো কখনো ঘটে যায় অনাকাক্সিক্ষত কোনো ঘটনা। বড় আঘাত আমরা জীবনে পেয়ে বসি। সেই আঘাত হয়তো আমরা সইতে পারি না, সহ্য করা বড়ই কষ্টকর। হতে পারে আমাদের কাছের কোনো ব্যক্তি আমাদের আঘাত করেছে, দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, ক্ষতি করেছে।

যদি সে ধরনের কোনো আঘাত কারো কাছ থেকে পেয়েও যাই তাহলে তার প্রতি বড় ধরনের প্রতিশোধ নিতে মন চায়। পাল্টা আঘাত করতে আমরা কখনো কখনো ভালোবাসি।

এতে করে হিতেবিপরীত হয়ে যায়। তবে সবচেয়ে প্রতিশোধ হলো তার সঙ্গ ত্যাগ করা। দূরত্ব বজায় রেখে নীরব থাকা ও সামনের দিকে এগিয়ে চলা। তাহলে সম্মানটা অন্তত টিকে থাকবে। জীবন ভালো থাকবে, জীবনে আঘাত থেকে অন্তত নিজেকে আড়াল করে রাখা যাবে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

৩১ অক্টোবর ২০২০ খ্রি. ১৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার

 

You might like