সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে স্বরূপকাঠিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি প্রতিনিধি ::
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্বরূপকাঠি প্রেসক্লাব।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক প্রশিক্ষক সেলিম আকন,যুগান্তর প্রতিনিধি একেএম কাওসার উদ্দিন,সমকাল প্রতিনিধি মো. নজরুল ইসলাম,ইত্তেফাক প্রতিনিধি হালিমুর রহমান শাহিন,কালের কন্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু,নিউজ টুডের আসাদুজ্জামান, ৭১ টিভি (বাংলা) তুহীন আহম্মেদ, ইনকিলাব প্রতিনিধি হাবিবুল্লাহ মিঠু, দৈনিক মতবাদ প্রতিনিধি মো: মাসুদুল আলম অপু প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে রোজিনা ইসলামকে হেনস্তা কারিদের বিচার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

You might like