পঞ্চগড়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিষধর সাপের কামড়ে সাদেকুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামন কুমার গ্রামে শনিবার রাতে এ ঘটনাটি ঘটে। নিহত সাদেকুল ওই এলাকার পাহালু মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে সাদেকুল তার মরিচ ক্ষেতে মরিচ তুলতে যান। এসময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। বিষয়টি কাছের লোকদের জানালে পাশের গ্রামের এক কবিরাজের কাছে তাকে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাঁড়ফুক দেওয়ার এক পর্যায়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন সাপের কামড়ে সাকেদুল ইসলাম নামে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

You might like