মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

মাজহারুল ইসলাম (রুবেল) : মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব ১৭) সকালে কালকিনি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদি হাসানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে খেলা উদ্ধোধন করেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ.লীগের প্রচারও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌরমেয়র এস এম হানিফ, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক মোঃ লোকমান সরদার প্রমুখ।

টুর্নামেন্টে পৌরসভা সহ ১৬টি দল অংশ গ্রহন করছে। আজ উদ্ধোধনী ম্যাচে কালকিনি পৌরসভা একাদশ-শিকার মঙ্গল একাদশকে ৫-২ গোলে পরাজীত করে।

You might like