গাইবান্ধা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ

মোঃ জাহাঙ্গীর আলম. গাইবান্ধা :

গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী পরিচয়পত্র (সুবর্ণ নাগরিক কার্ড) প্রদান নিয়ে নানা অনিয়ম, হয়রানি ও দুর্নীতির অভিযোগ উঠেছে সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দীনের বিরুদ্ধে। এ বিষয়ে জগৎরায় গ্রামের একজন শ্রবণ প্রতিবন্ধী জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৩ সালে ফরম পূরণ ও ডাক্তারি সনাক্তকরণ সম্পন্ন করার পরও তিনি এবং আরও কয়েকজন প্রকৃত প্রতিবন্ধী দুই বছর ধরে কার্ড না পেয়ে বারবার অফিসে ঘুরছেন। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন—
ইমান হোসেন (সাহাপাড়া), সবুর মিয়া (সাহাপাড়া),মোছাঃ মোসরেফা বেগম (রামচন্দ্রপুর),শাহজাহান মিয়া(বোয়ালী) ফারুকুল ইসলাম (বল্লমঝাড়),মোঃ জহুরুল ইসলাম (গিদাড়ী)

অভিযোগে আরও উল্লেখ হয় জে সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দীন ব্যক্তিগত সহকারী মোঃ আলামিন তার নিজ ইউনিয়নের সুস্থ ব্যক্তি তালেব মিয়াকে কোন ডাক্তারি সনাক্ত ছাড়াই ভাতা প্রদান করেছেন। এছাড়া ২০১৮ সালে যোগদানের পর থেকে সদর উপজেলার লক্ষীপুর ও মালিবাড়ী ইউনিয়নে আত্মীয়তার সূত্রে টাকার বিনিময়ে ভুয়া প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ও বিধবা ভাতা প্রদানের মতো অনিয়ম চলছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ছাড়াও সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দীন তার ব্যক্তিগত প্রভাবে মোঃ আলামিন মিয়াকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দিয়ে একই পদে থাকা রাজস্ব খাতের কর্মচারীকে দপ্তরবিহীন অবস্থায় রেখেছেন বলেও অভিযোগ করা হয়।

ভুক্তভোগীরা জানান, বিভিন্ন দপ্তরে মৌখিক ও লিখিত অভিযোগ করলেও সঠিক তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা দ্রুত প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

০৫  ডিসেম্বর ২০২৫

You might like