অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িতের কথা স্বীকার পাপিয়ার

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াসহ চারজন অনৈতিক ব্যবসার সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনসহ জাল টাকা উদ্ধারের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) কায়কোবাদ কাজী। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

http://picasion.com/
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেছে, পাপিয়াসহ চার আসামি সংঘবদ্ধভাবে অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও জাল নোটের ব্যবসা, চাঁদাবাজি, তদবির বাণিজ্য, জায়গা-জমি দখল-বেদখল করে অনৈতিক ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থবৃত্তের মালিক হয়েছেন বলে স্বীকার করেছেন।

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিদের কাছ থেকে উদ্ধার বৈদেশিক মুদ্রার উৎস, জাল টাকা তৈরি চক্রের সক্রিয় সদস্যদেরসহ মূলহোতাকে গ্রেফতার, আসামিদের নিয়ে অভিযান পরিচালনা ও ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার অন্যরা হলেন-পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

gif maker

তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

শনিবার গ্রেফতারের পর ওইদিন রাতেই নরসিংদীর বাসায় এবং রোববার ভোরে হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকিং করা বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালানো হয়।

এছাড়া ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে তাদের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র‌্যাব।

gif maker

রোববার দল থেকে পাপিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

You might like