

সজীব খান:
চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক বাহার গাজীসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান নজুর নেতৃত্বে নেতৃবৃন্দ নবগঠিত জেলা যুবদলের নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ গাজী, জিয়াউর রহমান টিটু, নজরুল ইসলাম বাবলু, জুলহাস আহমেদ জুয়েল, মহসিন খান ও হাসান আল রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় তারা চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে নবগঠিত জেলা যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ খ্রি.














