মেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে: জেলা প্রশাসক

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ফটিকখিরা ছালামত উল্যাহ-আমেনা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অংশ গ্রহণ করতে হবে। তাদের মেধা, মনন ও প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব রয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy