‘সংগ্রামী সফল নারী’ সম্মাননা পেলেন জবির অধ্যাপক ড. আনোয়ারা

মোঃ মাসুদ আলম, জগন্নাথ প্রতিনিধি

 

মহান মুক্তিযুদ্ধ ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ‘সংগ্রামী সফল নারী’ সম্মাননা পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংগঠন অগ্রগামী মিডিয়া ভিশন এর উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সম্মাননা দেওয়া হয়।

gif maker

উল্লেখ্য, অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম ৯ নম্বর সেক্টরের অধীনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত আছেন ।

You might like