জবি কেন্দ্রীয় লাইব্রেরিতে একহাজার বই হস্তান্তর

মোঃ মাসুদ আলম, জগন্নাথ প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভাবে বই হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২মার্চ) উপাচার্যের কনফারেন্স রুমে বই হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগের চেয়ারম্যান, ২ টি ইনস্টিটিউটের পরিচালক এবং কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান এর কাছে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের প্রায় একহাজার বই স্ব-স্ব বিভাগীয় সেমিনার লাইব্রেরি ও কেন্দ্রীয় লাইব্রেরির জন্য হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, অর্থ ও হিসাব দফতরের পরিচালক কাজী নাসির উদ্দীন, রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান সহ লাইব্রেরির কর্মকর্তাবৃন্দ।

You might like