দোহারে গণিতে দক্ষতা অর্জন প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ (ঢাকা):

ঢাকার দোহার উপজেলায় গুড নেইবার দোহার সিডিপি কর্তৃক আয়োজিত গনিতে দক্ষতা অর্জন প্রতিযোগিতা গত ৫ই নভেম্বর সকাল ১০টায় বাঁশতলা আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দোহার উপজেলার ৬টি স্কুল থেকে ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে, সর্বোচ্চ নম্বর অর্জনকারী প্রথম ৫ জনকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

সিডিপি ম্যানেজার বিমল গোরদারের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মহসিন কবির। তিনি বলেন, “গুড নেইবার দোহার সিডিপি একটি সামাজিক সংগঠন। তাদের কার্যক্রম ও এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশতলা আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাঃ সোহান এবং অএ স্কুল এর সিনিয়র শিক্ষক, স্বাধীন, এস এম জনে আলম, লিবাটি ইন্টানেশনাল স্কুলের শিক্ষক, মুহাঃ তোফাজ্জল হোসেন, আব্রাস আলী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহা: নাসির উদ্দীন, এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীগণ।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গনিতের দক্ষতা অর্জনে বিশেষ সহায়ক হবে বলে মন্তব্য করেন শিক্ষাবিদরা।

প্রকাশিত: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy