ফরিদগঞ্জে শ্রবণ প্রতিবন্ধী যুবতী ধর্ষণ : পাঁচ মাসের অন্তঃসত্ত্বা!

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও গ্রামে শ্রবণ প্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার হয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে।

লম্পট ফবরুক পলাতক রয়েছে পলাতক থেকে হতদরিদ্র পরিবারটিকে মামলা না করার হুমকি দিচ্ছে। পরিবারটি উপায়ন্তর না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে ওই পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে সরোজমিনে এমনই তথ্য উঠে আসে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও গ্রামের হাজী বাড়িতে। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি চক্র মমিন গাজি নেতৃত্বে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

gif maker

লম্পট ফারুক ও তার পরিবার গা ঢাকা দিয়েছে ঐ শ্রবণ প্রতিবন্ধী মা বলেন আমি ও আমার স্বামী পাঁচ মাস পূর্বে মেয়েকে বাড়িতে রেখে চট্টগ্রাম বেড়াতে গেলে এই সুযোগে লম্পট ফারুক আমার মেয়েকে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ-করে।

বাড়িতে আসার পরে আমার মেয়ে লম্পট ফারুকের ছবি দেখিয়ে ইশারায় তাকে শনাক্ত করে। এবং আমাকে তার ঘরে নিয়ে তার ঘর দেখিয়ে দেয়।সে ইশারায় তার মাকে বুঝিয়ে বলে যে তাকে ওই লম্পট বহুবার জোরপূর্বক দর্শন করেছে।

পার্শ্ববর্তী ঘরের প্রতিবেশী মনির হোসেন বলেন স্থানীয় মমিন গাজি নেছার আহমদ মামুন এর নেতৃত্বে ষাট হাজার টাকা দিয়ে ওই পরিবারটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। মমিন গাজি মোবাইল ফোনে বলেন আমার কাছে কিছু টাকা জমা দিয়েছে পুরো টাকা জমা হলে এটা মীমাংসা হবে।

প্রতিবন্ধীর মা এই ঘটনায় স্থানীয় চেয়ারম্যান ও ও সদস্যের কাছে সুষ্ঠু বিচার চেয়েছেন এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম পাটোয়ারী বলেন প্রতিবন্ধীর মা আমাকে ফোন দিয়েছিল আমি বলেছি এ বিষয়ে আমি কোন সমাধান দিতে পারব না।
থানায় অভিযোগ করলে থানা পুলিশ সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করবে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম কিরণ বলেন স্থানীয় ভাবে এ বিষয়টি মিমাংসর প্রক্রিয়া চলছে। লম্পট ফারুকের বড় ভাই মোস্তফা কামাল বলেন ফারুক দুই সন্তানের জনক যদি এই অপরাধ ফারুকের দ্বারা সংঘটিত হয় তাহলে এই মেয়ের সকল দায়-দায়িত্ব ফারুক বহন করতে হবে এবং আমরা সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করব ফরিদগঞ্জ থানা পুলিশ বলেন এ বিষয়ে ওই শ্রবণ প্রতিবন্ধীর পরিবার লিখিত অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

You might like