দোহারে মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার বটিয়া এলাকায় বটিয়া যুব সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রয়ারী শনিবার দুপুরে বটিয়া যুব সংঘের মাঠে ঝনকি ফ্রেন্ডস ক্লাব ও মালিকান্দা যুব সংঘের মধ্যকার ব্যাডমিন্টন খেলা টি অনুষ্ঠিত হয়।

টান টান উওেজনার মধ্যদিয়ে খেলার শেষ মুহূর্তে মালিকান্দা যুব সংঘ জয় লাভ করে বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।
ট্রফি তুলে দেন খেলায় আগত অতিথিবৃন্দ।

এ সময় পৌরসভা সেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আলমগীর হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক আকর্ষনীয় ব্যাক্তিত্ব বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মো.মোয়াজ্জেম হোসেন।

অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন আবুল বাসার মৃধা,সাজ্জাদ হোসেন সুরুজ,জয়নাল আবেদীন,আলমাছ উদ্দিন কমিশনার,আনোয়ার হোসেন,গিয়াস উদ্দিন সোহাগ,নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান সাধারণ সম্পাদক মোঃ নুর আলম যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আহমেদ বাবুল সাংগঠনিক সম্পাদক রাকিব পত্তনদার চুরাইন ইউনিয়ন যুবলীগের সাধারণত সম্পাদক এস এম তিতাস প্রমুখ।

You might like