সাকুচিয়া চেয়ারম্যান ও নৌকা মনোনয়ন প্রত্যাশীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) করেসপন্ডেন্ট  : ভোলার মনপুরা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ইমেজ শুরু হয়েছে। প্রচার প্রচারণা শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা।তাই ধারাবাহিকতায় দক্ষিণ সাকুচিয়া নির্বাচনে ইমেজ দেখা গেছে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বর্তমান চেয়ারম্যান ও নৌকা মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অলিউল্লাহ কাজল এর পক্ষে ব্যাপক নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করে দক্ষিণ সাকুচিয়া মৎস্যজীবীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের মাঝি ও নূরউদ্দিন স্যারেং।

এ ছাড়া মোটরসাইকেল শোভাযাত্রা অংশগ্রহণ করে ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো মফিজ খলিফা সহ অরো অনেকে।

সোমবার বিকাল ৫টা নতুন বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা টি বের হয়ে জনতা বাজার, সিরাজগঞ্জ, ঢালী মার্কেট হয়ে কোড়ালিয়া বাজার অলিউল্লাহ কাজল এর ব্যাক্তিগত অফিসের সামনে এসে শেষ হয়।

পরে কাদের মাঝির নেতৃত্বে কোড়ালিয়া বাজার একটি মিছিল বের করা হয়। কাদের মাঝি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ঘোষণা করেন।

এ সময় দলীয় নেতাকর্মীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ইউনিয়ন পরিষদে অলিউল্লাহ কাজলকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণ করে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাহে আলম ব্যাপারী, সহসভাপতি সাত্তার শাহ্, আ’লীগ নেতা হাসিম খলিফা,যুবলাীগ নেতা আফসার, ছাত্রলীগ সভাপতি সাইফুল ঢালী, সাংগঠনিক সম্পাদক শিহাব প্রমুখ।

You might like