বগুড়া সারিয়াকান্দির ভুট্টা ক্ষেতে মা মেয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার সারিয়াকান্দি শংকরপুর চরের ভুট্টা ক্ষেত থেকে ৬ মাসের শিশুকন্যা এবং মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ শংকরপুর গ্রামের আল আমিনের স্ত্রী শ্যামলী তার শিশু আয়েশাকে নিয়ে কবিরাজ দেখাতে ধারাবর্ষা চরে যান। কিন্তু ফিরে আসেননি। এলাকাবাসী বাড়ির অদূরে ভুট্টা ক্ষেতে তাদের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

হত্যার কারণ অনুসন্ধান চলছে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান তিনি।

You might like