

নিজস্ব প্রতিনিধি : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যেু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গত ২৮ ফেব্রুয়ারি রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সমাবেশে কয়েকজনকে আটক করে।
তারই প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভুলতা গাউছিয়ায় বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল ।

সোমবার (১ মার্চ) দুপুরে গোলাকান্দাইল এলাকাস্থ ঢাকা- সিলেট মহাসড়কে ছাত্রদল নেতা সুলতান মাহমুদ,মাসুদুর রহমান ও আবু মাসুমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।
খবর পেয়ে পুলশ ধাওয়া করে দুই জনকে আটক করে। আটককৃতরা হলেন গোলাকান্দাইল এলাকার রাব্বি (১৭) ও সাজু (১৫)।
ঘটনার সত্যতা স্বীকার করে ভুলতা ফাড়ির ইনচার্জ নাজিমুদ্দিন মজুমদার প্রিয় সময়কে জানান, আটককৃতরা বয়সে কম হওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে ।







