

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার : সোমবার (১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে পদ্মাসেতু সংযোগ সড়কে শিবচরে বড় কেশবপুর এলাকায় ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম।
এসময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, বিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান এনডিসি, পিএসসি, জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

শরীয়তপুরে অন্তত তিন হাজার মানুষ ম্যারাথন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোনের পর শিবচরে বড় কেশব পুর এলাকা থেকে (পাঁচ কিলোমিটার) দৌড় প্রতিযোগিতা শুরু হয়। শেষ হয় পদ্মাসেতু টোলপ্লাজার সামনে গিয়ে।
দৌড় প্রতিযোগিতায় সব শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সেনাবাহিনীর সৈনিক আরমান হোসেন রাফি, দ্বিতীয় রায়হান, তৃতীয় হন শাহিনুর ব্যাপারী।
প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধা, সেনাবাহিনী, পুলিশ, চায়না, সিভিল ও মহিলা ক্যাটাগরিতে ১৫ জন ও ভিআইপি ৫ জনকে পুরস্কৃত করা হয়।
পরে পদ্মাসেতু টোলপ্লাজার সামনে ডিজিটাল ম্যারাথন ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়।







