

মো. জাকারিয়া খান জাহিদ, স্টাফ রিপোর্টার : সারাদেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে চলছে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণা,সেই কাজে পিছিয়ে নেয় শেরপুর জেলাও।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকাবাসীর দোয়া ও সুচিন্তিত রায় প্রত্যাশী মরহুম আলহাজ্ব আজগর আলী কবিরাজ সাহেবের সুযোগ্যা নাতি ভেলুয়া ইউনিয়ন এর কৃতী সন্তান,ভেলুয়া ইউনিয়নবাসীর নয়নের মণি, জনদরদী,গরীবের বন্ধু মেহনতী মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর খন্দকার এইচ.এম আরিফ হাসান (টুটুল)।

উক্ত নির্বাচন এর বিষয়ে আমরা তার কাছে জানতে চাইলে তিনি জানান, তরুণ রা শুধু শক্তি নয়,তরুণ রা সমাজের সম্পদ তাই তরুণদের ব্যবহার করে নয় তরুণ দের সাথে নিয়ে স্বচ্ছ ও সুন্দর একটি ভেলুয়া ইউনিয়ন উপহার দিতে চান তিনি।
তিনি তার বক্তব্যে আরও জানান, আমি ভেলুয়া ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় গিয়ে সবার সাথে বলেই নির্বাচনে অংশগ্রহণের সিন্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হলে ভেলুয়া ইউনিয়নবাসীকে সাথে নিয়ে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।










