শেরপুরে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৮মার্চ(সোমবার)রাতে অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আদমপুর এলাকার বাদশা মিয়া, মিলন হাসান, লিটন মিয়া, গনপদ্দী এলাকার নজরুল ইসলাম, বানেশ্বর্দী মশিউর, জালালপুর এলাকার এরশাদ আলী, কৃষ্ণপুরের জনি মিয়া।

আজ ৯মার্চ (মঙ্গলবার) সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান।

You might like