

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ১০১ পাউন্ডের কেক কাটলেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান-এর পক্ষে বুধবার বিকালে নবাবগঞ্জের জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন, আজ শুধু বঙ্গবন্ধুর জন্মদিন নয়, আজ বাঙালীর ও বাংলাদেশের জন্মদিন। সেই দিন জাতির পিতার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর জন্যই আমরা বাংলাদেশ পেয়েছি।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি ও ঢাকা জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি’র আয়োজন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান, আওয়ামীলীগ নেতা আলী মো. রমযান, শেখ শাহাবুদ্দিন, সুরুজ মোল্লা, মো. সাজ্জাদ হোসেন সাজু, হাবিবুর রহমান হাবিব, শেখ আজাদ প্রমুখ।







