‘মোবাইল কোর্টের খবর পা নি বলে মাস্ক পরিনি’

 ছুটির দিনেও অভিযানে থেমে নেই দোহার উপজেলা প্রশাসন

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় মাস্ক ব্যবহার না করার দায়ে উপজেলার কার্তিকপুর বাজার, মিনি কক্সবাজার খ্যাত মৈনটঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

১৯ মার্চ শুক্রবার দুপুরে এই অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার নয়শত পন্চাশ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন , ঘরের বাহিরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ ১০ জনকে জরিমানা করেছি। এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছি।

অভিযান চলার সময় মৈনট ঘাটে আসা দর্শনার্থীদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।

You might like