নবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকার নবাবগন্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন করা হয়েছে

নবাবগঞ্জ উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস ২০২১ এর আলোচনা সভা ও সাংস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন নাসির উদ্দিন আহমেদ ঝিলু চেয়ারম্যান, নবাবগঞ্জ উপজেলা পরিষদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকাজেলা আওয়ামী লীগ ও সাবেক সভাপতি, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

অনুষ্ঠান টির সভাপতিত্ব করেন এইচ এম সালাউদ্দীন মনজু উপজেলা নির্বাহী কর্মকর্তা নবাবগঞ্জ ঢাকা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানা, ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ,শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ,তাঁতীলীগ,অফিসারগণ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র ছাত্রী সহ আরো অনেকে

You might like