হঠাৎ করে বাংলাদেশেও মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড-১৯

রোমান শিকদার. স্টাফ রিপোর্টার :

করোনা ভাইরাস। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। করোনা প্রতিরোধে সরকার ১৮টি নির্দেশনা প্রদান করায় তা বাস্তবায়নে মাঠে নেমেছে শিবচর উপজেলা প্রশাসন।

আজ ২ এপ্রিল শিবচরের উপজেলা বিভিন্ন স্থানে করোনার সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেনের নেতৃত্বে বাংলা বাজার
ঘাট এলাকায় ও স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চলাচলসহ

সচেতনতামূলক প্রচার-প্রচারণা করেন ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন। জনসচেতনতা সৃষ্টি করতে মাইকিং ও মাস্কবিহীন পথচারীকে মাস্ক পড়ানো হয়। অনুরোধ জানানো হয় মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে।ওসি) মোঃ মিরাজ হোসেন বলেন কোভিড-১৯ করোনা ভাইরাস যেভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে,আমরা যদি স্বাস্থ্যবিধি না মানি তাহলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি হবে।

You might like