দোহারে মাস্ক পড়াতে সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্রের অভিযান

মাকসুমুল মুকিম, দোহার – নবাবগন্জ ( ঢাকা) : ঢাকার দোহারে মহামারী করোনার সংক্রামন বেড়ে যাওয়ায় পুনরায় মাস্ক হাতে উপজেলা প্রশাসন।

তারই ধারাবাহিকতা আজ ৪ এপ্রিল রবিবার দোহার উপজেলার জয়পাড়া বাজার এলাকায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসন ঢাকা এর পক্ষে জনসাধারণ কে ১২০ টি সরকারি মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এ সময় স্বাস্থবিধি অমান্য করে জনসমাগমস্থলে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১০ টি মামলায় ১৮ জনকে এক হাজার আটশত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে সহযোগিতা করেন এস আই মমিন এবং দোহার থানা পুলিশ ফোর্স।

You might like