

মাকসুমুল মুকিম, দোহার – নবাবগঞ্জ( ঢাকা) :
ঢাকার দোহারে গাঁজাসহ এক মাদকসেবী কে আটক করেছে। আটককৃত মাদকসেবী উপজেলা সুতারপাড়া গ্রামের মোঃ ফজলুল হক রহমানের পুএ রাসেল শেখ (৩১)।

৬ এপ্রিল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১১ এর একটি চৌকশ দল মোঃ আবু সালেহ( সিনিয়র সহকারি পুলিশ সুপার,কোম্পানি কমান্ডার) ভাগ্যকুল র্যাব ১১ সিপিসি ১ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার মেঘুলায় অবস্থিত শেখ মুছলেম এর দু চালা ঘরের সামনে থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা যার মূল্য ৭৫০টাকা পাওয়া গেছে। পরে রাসেল শেখ কে মোবাইল কোটে তোলা হয়। মোবাইল কোট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র তার মোবাইল কোটের মাধ্যমে রাসেল কে ১মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।







