

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ ( ঢাকা) :
ঢাকা দোহারে মহামারী করোনা পরিস্থিতি এবং বর্তমান লক ডাউন পরিস্থিতির কারণে জয়পাড়া বাজার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনার লকডাউন সময়ে নির্বাচন হবে কিনা, এই বিষয় জানতে চাইলে দেলোয়ার হোসেন মাঝি বলেন, মহামারী করোনার জন্য লকডাউন ঘোষণা হওয়ায়, এই মাসের ১০ তারিখের নির্বাচন স্থগিত করা হয়েছে। আমরা প্রশাসনের নির্দেশনায় তারিখ পিছিয়ে, লকডাউন পরবর্তী ১২ তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। সেই সাথে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায়, আমরা স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে নির্বাচনের জন্য ৫ টি বুথের স্থলে ১০টি বুথ রাখার ব্যবস্থা করেছি।

এবং সাধারণ সম্পাদক পদে কোন পার্থী নমিনেশন পেপার ক্রয় না করাতে আমি পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছি।
এবিষয়ে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশ লকডাউনে আছে। তাই, জয়পাড়া বাজার সমিতির নির্বাচন স্থগিত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তীতে, সরকারি ঘোষণা না আসা পর্যন্ত আমরা কোন কিছু বলতে পারছি না। তবে সরকার যে ঘোষণা দিবে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো।
তবে, অনেক সাধারণ ব্যবসায়ীই ঈদ, রোযা ও করোনা সামনে রেখে ঈদের পরে নির্বাচনে আগ্রহী বলে জানা যায়।







