দোহারে সরকারি নির্দেশ অমান্য করায় মোবাইল কোটে জরিমানা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :

ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ১০ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার থানার মোড়, দোহার বাজার, সুতারপাড়া হলের বাজার, মেঘুলা বাজার, নারিশা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং কয়েকটি বাজারে নিত্য পণ্যের বাজার মনিটরিং করেন।

এ সময় সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ১০ টি মামলায় ১০ জনকে দুই হাজার তিনশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন দোহার দোহার থানা পুলিশ।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত কঠোর লক ডাউন পরিস্থিতি বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

You might like