

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
ঢাকার দোহারের মহামারী করোনার ভাইরাসের প্রতিশেধক ভ্যাক্সিন নিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।
সে সাথে আরো ভ্যাক্সিন গ্রহণ করেছেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন আজাদ।

১৭ এপ্রিল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড -১৯ ভ্যাক্সিনের ২য় ডোজ গ্রহণ এবং ২য় ডোজের ভ্যাক্সিন প্রদান কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, যারা ১ম ডোজের টিকা গ্রহণ করতে ইচ্ছুক যারা তারা অতি দ্রত রেজিস্ট্রেশনপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করতে পারবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত পর্যাপ্ত ভ্যাক্সিন মজুদ রয়েছে।
কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দোহার নবাবগন্জ সাংসদ সালমান এফ রহমানকে ধন্যবাদ জানাই। কেননা তাদের কারণে আজ আমরা করোনার ভ্যাক্সিন পেয়েছি।
আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংসদ সালমান এফ রহমান এর দীঘায়ু কামনা করি। সে সাথে আরো বলতে চাই আপনারা যারা এখনো ভ্যাক্সিন গ্রহণ করেন নি তারা দ্রত ই ভ্যাক্সিন নিয়ে নিন।







