মনপুরায় ভ্রাম্যমাণ দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন

রাকিবুল হাসান, মনপুরা ভোলা প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলা সার্বিক তত্বাবধানে বাংলাদেশ ডেইরী ফার্মা এসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশন এর বাস্তবায়নে, প্রাণী সম্পদ অধিদপ্তরে সহযোগিতায় ভ্রাম্যমান গাড়িতে দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ কেন্দ্রে মাধ্যমে ন্যায্যমূল্যে দুধ, ডিম বিক্রি কর্মসূচীর উদ্বোধন করেন।

 

রবিবার(১৮এপ্রিল) সকাল ৮টা উপজেলার হাজিরহাট বাজারে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শামীম মিঞা। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা লোকমান হোসেন ও ডেইরি ফার্ম ও পোল্ট্রি ফার্মের উদ্যোক্তাগণ। করোনাকালে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাণিজ পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে সরকারের ন্যায্য মুল্যে দুধ, ডিম বিক্রির এই উদ্যোগ পুরো রমজান মাস জুড়ে চলবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা। এছাড়া উপজেলায় বাংলা বাজার ও রামনেওয়াজ বাজারে এই কর্মসূচীর আওতায় দুধ, ডিম বিক্রি করা হবে।

You might like