

রাকিবুল হাসান :
কোভিড-১৯ প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার মনপুরা পথচারী ও শ্রমজীবীদের মাঝে জাগ্রত মনপুরা সংগঠনের উদ্যোগে মাস্ক, সাবান ও হ্যান্ডস্যানিটাজার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২২ এপ্রিল)সকাল ১১টায় উপজেলা হাজিরহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এছাড়া কোড়ালিয়া,বাংলাবাজার সহ উপজেলা বিভিন্ন মসজিদের মুসল্লি ও মাদ্রাসা ছাত্র পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মধ্যে ১হাজার মাস্ক,সাবান ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণের কার্যক্রম পরিচালিত হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মনপুরা প্রেসক্লাবে সভাপতি, মোঃআলমগীর হোসেন,মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাহবুব আলম শাহীন,প্রভাষক ও মাই টিভির প্রতিনিধি সিমান্ত হেলাল ,আমার সংবাদ উপজেলা প্রতিনিধি,নজরুল ইসলাম মামুন,জাগ্রত মনপুরা সংগঠনে সকল সদস্যবৃন্দু প্রমুখ।সংগঠনের পরিচালক রাকিবুল হাসান জানান, এটি একটি সেচ্ছাসেবী সংগঠন। প্রথম ধাপে মাস্ক সাবান হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেছেন।এছাড়া ঈদে ৪০পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করবে বলে জানান।







